সাজেকের সেরা ২৫ টি রিসোর্ট এর ভাড়া সহ বিস্তারিত
সাজেকের সেরা ২৫ টি রিসোর্ট ও কটেজের রুম ভাড়া, বুকিং ও যোগাযোগের তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করায় আজকের আর্টিকেলের মূল বিষয়বস্তু। মেঘ ছুঁয়ে দেখার স্বপ্ন আমাদের সকলেরই থাকে আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ঘুরে আসতে পারেন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালি থেকে।
আজকে আপনাদের জানাবো সুন্দর এবং নিরাপদ সাজেকের সেরা ২৫ টি রিসোর্ট ও কটেজের ভাড়া এবং যোগাযোগের তথ্য সম্পর্কে বিস্তারিত যা আপনাদের ভ্রমণকে আরো সহজ করতে সাহায্য করবে। পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য সাজেক ভ্যালি হতে পারে আপনার জন্য উত্তম পছন্দ।
পেজ সূচিপত্রঃ সাজেকের সেরা ২৫টি রিসোর্ট ও কটেজ সম্পর্কে বিস্তারিত।
সাজেকের সেরা ২৫ টি রিসোর্ট এর ভাড়া সহ বিস্তারিত
সাজেক আর্মি রিসোর্ট নিরাপত্তার দিক থেকে সাজেকের সেরা ২৫টি রিসোর্ট এর মধ্যে অন্যতম। এই রিসোর্ট টি বাংলাদেশ আর্মি দ্বারা পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশ আর্মি দ্বারা পরিচালিত রিসোর্ট হওয়ায় এই রিসোর্টের নিরাপত্তার বিষয়টি অনেক মজবুত। এখানে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট ব্যবস্থা। সাজেক আর্মি রিসোর্টে রয়েছে এসি এবং ননএসি রুমের সুবিধা যেখানে থাকতে খরচ হবে ১০০০০ টাকা থেকে ১৫০০০ টাকা। তবে সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য রয়েছে ডিসকাউন্ট সুবিধা।
01769-302370, 01847-070395, 01859-025694
যারা বিকেলে অথবা ভোরবেলা বারান্দায় বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য রুইলুই রিসোর্ট হবে অন্যতম একটি সেরা রিসোর্ট। এখানে প্রতিটি কটেজের সঙ্গে রয়েছে প্রশস্ত বারান্দা যা কটেজের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। এখানে ৪৫০০ টাকা থেকে ৫০০০ এর মধ্যে ভালো মানের রুম পেয়ে যাবেন।
মোবাইল - 01632-030000
রিসোর্টে বসে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার যদি ইচ্ছে থাকে তাহলে আপনার জন্য সাজেক ক্লাসিক রিসেটটি হবে সঠিক পছন্দ। সাজেকের সেরা ২৫ টি রিসোর্ট এর মধ্যে সাজেক ক্লাসিক রিসোর্ট অন্যতম ভালো একটি রিসোর্ট। সাজেক ক্লাসিক রিসোর্ট এর অবস্থান বলতে গেলে সাজেকে ঢোকার প্রথমেই পেয়ে যাবেন সাজেক ক্লাসিক রিসোর্ট। এখানে প্রতিরাত থাকতে আপনাকে গুনতে হবে ৫০০০ টাকা
মোবাইল -01552-403030
সাজেক ভ্রমণকারীদের কাছে জুমঘর রিসোর্ট অন্যতম জনপ্রিয় একটি রিসোর্ট। এখানে থাকার জন্য আলাদা আলাদা কটেজ রয়েছে, কটেজে মোট ৬টি কাপল রুম রয়েছে। আপনি চাইলে প্রতিটি রুমে সর্বোচ্চ চারজন করে থাকতে পারবেন। এখানে থাকতে হলে আপনাকে প্রতিরাতে গুনতে হবে জনপ্রতি ৫০০০ টাকা।
মোবাইল - 01884-208060
আপনাদের আগে যে রুইলুই কটেজের কথা বললাম মেঘ কাব্য হিল টপ কটেজ সেই রুই লুই পাড়াতে অবস্থিত। সাজেকের ভালো মানের কটেজ গুলোর মধ্যে মেঘ কাব্য হিল টপ কটেজ একটি। এখানে থাকতে আপনাদের জনপ্রতি খরচ হবে ২৫০০ থেকে ৭০০০ টাকা।
মোবাইল - 01860-452766
রুইলুই পাড়ার আরেকটি সুন্দর রিসোর্ট হল মেঘরাজ রিসোর্ট। মেঘরাজ রিসোর্ট একটি সুন্দর দৃষ্টিনন্দন রিসোর্ট যেখান থেকে সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য দারুন ভাবে উপভোগ করতে পারবেন। এটি সাজেকের সেরা ২৫টি রিসোর্ট এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি রিসোর্ট। এখানে জন প্রতি থাকতে খরচ হবে ৩৫০০ টাকা থেকে ৪০০০ হাজার টাকা।
মোবাইল - 01879808030
মিজোরাম ভিউয়ের কটেজ যদি কেউ পছন্দ করে থাকেন তাহলে সুমুযই রিসোর্ট হবে আপনার জন্য প্রথম পছন্দ। এটিও রুইলুই পাড়ার একটি জনপ্রিয়র রিসোর্ট। এখানে রয়েছে অতিরিক্ত বেডিং এর ব্যবস্থা যা ভ্রমণ পিপাসুদের জন্য হতে পারে একটি অন্যতম সুবিধা। সুমুই রিসোর্টে থাকার জন্য আপনাকে জনপ্রতি গুনতে হবে ৩৫০০ থেকে ৪০০০ টাকা
মোবাইল - 01868-316783
আরো পড়ুনঃ সাজেক ভ্যালিতে ভ্রমণ খরচ সম্পর্কে কিছুটা ধারণা
নিরিবিলি রিসোর্ট সাজেকের সেরা ২৫টি রিসোর্ট গুলোর মধ্যে আরো একটি অন্যতম জনপ্রিয় রিসোর্ট। নিরিবিলি রিসোর্ট এর নিরিবিলি পরিবেশ সাজেকের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বহু গুণে বাড়িয়ে দেয়। এই রিসেটটি পাহাড়ের চূড়ায় অবস্থিত বলে পাহাড়ের চূড়ায় বসে সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে। তাছাড়া মেক্স হয়ে দেখার স্বপ্ন থাকলে এই রিসেটটি হবে আপনার জন্য সেরা পছন্দ। এই রিসেটের মোট রুম সংখ্যা ৮ টি। এখানে থাকার জন্য আপনাকে জনপ্রতি খরচ করতে হবে ৪৯০০ টাকা থেকে ৬৫০০ টাকা।
মোবাইল - 01897-984440, 01897-984441
পাহাড়ের চূড়ায় থাকতে যাদের পছন্দ তাদের জন্য তালিতা রিসোর্ট হতে পারে অন্যতম পছন্দের একটি রিসোর্ট। এটি কংলাক পাড়ায় অবস্থিত। সাজেকের সবচেয়ে উঁচু স্থান হলো কংলাক পাড়া। সবচেয়ে উঁচু স্থানে থাকার কারণে এখান থেকে সাজেকের ভিউ সবচেয়ে সুন্দর হয়। তালিতা রিসোর্টে রয়েছে মোট ৪টি রুম। এখানে থাকতে হলে আপনাকে জন প্রতি খরচ করতে হবে ৪০০০ টাকা থেকে ৬০০০ টাকা।
মোবাইল - 01805-718851
মেঘ মাসুম সাজেকের অন্যতম জনপ্রিয় একটি রিসোর্ট। এই রিসোর্ট এর চাহিদা অনেক বেশি থাকার কারণে এই রিসোর্ট এর রুম বুটিং করতে হলে আপনাকে অনেক আগে থেকে যোগাযোগ করতে হবে। এখান থেকে সাজেকের অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে থাকার জন্য আপনাকে জনপ্রতি গুনতে হবে ২৫০০ থেকে ৩৫০০ টাকা।
মোবাইল - 01822 -168877
সাজেকের সেরা ২৫ টি রিসোর্ট এর মধ্যে রিসোর্ট রুংরাং অন্যতম গুরুত্বপূর্ণ একটি রিসোর্ট। এই রিসোর্ট এর বারান্দাগুলো অনেক সুন্দর যেখানে বসে আপনি একসঙ্গে পাহাড় এবং মেঘ দেখতে পাবেন। এই রিসোর্ট এর বারান্দা থেকে পাহাড় এবং মেঘের যে ভিউ আপনি দেখতে পাবেন তা আপনার ভ্রমনকে সার্থক করে তুলবে। এখানে থাকতে আপনাকে জনপ্রতি গুনতে হবে ২৫০০ থেকে ৩৫০০ টাকা।
মোবাইল - 01869-649817
এটি মূলত কোন রিসোর্ট নয়। আপনি সাজেকে গেলে ইচ্ছে করলে আদিবাসীদের ঘরে খুব অল্প খরচে থাকতে পারেন। আদিবাসীদের ঘরে থাকতে যন্ত্রটির ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে থাকা যায়। তবে পরিবার নিয়ে গেলে এখানে কাকা আপনার জন্য ঠিক হবে না। বন্ধুবান্ধব নিয়ে গেলে চাইলে আদিবাসী ঘরে থাকা যায়। পরিবারসহ ঘুরতে গেলে ভালো মানের রিপোর্টগুলোতে থাকা উত্তম।
যারা সাজেকে অল্প খরচে থাকার জন্য বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট খুঁজছেন তাদের জন্য পাহাড়িকা রিসোর্ট অন্যতম। এখানে স্টুডেন্ট বাজেটে থাকার মত সুন্দর রুম পাওয়া যায়। পাহাড়িকা রিসোর্টে আপনি কম খরচে থাকতে পারবেন। এখানে থাকার জন্য আপনাকে জনপ্রতি গুনতে হবে ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা।
মোবাইল - 01724-658766, 01871-771777
মেঘ পল্লি রিসোর্ট সাজেকের সেরা ২৫ টি রিসোর্ট এর মধ্যে অন্যতম বিলাসবহুল রিসোর্ট।এখানে আপনি পাবেন সুইমিংপুল সহ আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যা আপনার ভ্রমণকে আরো উপভোগ্য করে তুলবে। এখানে ৬ ধরনের কটেজ রয়েছে যেখানে থাকতে আপনার গুনতে হবে জনপ্রতি ৬০০০ থেকে ৭২০০ টাকা।
মোবাইল - 01886 -761065
পাহাড়ের কোলে অবস্থিত সারা নীল কুঠির রিসোর্ট। সারা নীল কুঠির রিসোর্টের নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। আপনি চাইলে সারা নীলকুঠি রিসোর্টে থাকতে পারেন। এখানে থাকতে হলে আপনাকে জনপ্রতি গুনতে হবে ৩৫০০ থেকে ৪ হাজার টাকা।
মোবাইল - 01873-249470
শান্ত নিরিবিলি কোলাহলমুক্ত পরিবেশে মনের মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে পাহাড়, সূর্যোদয় এবং মেঘের সৌন্দর্য উপভোগ করতে চাইলে শালম হানিমুন কটেজ হবে আপনার জন্য সেরা পছন্দ। মনের মানুষকে সাথে নিয়ে থাকার জন্য এটি একটি ভালো কটেজ। এখানে থাকতে হলে আপনাকে গুনতে হবে ৫০০০ হাজার থেকে ৬০০০ হাজার টাকা।
মোবাইল - 01870-789820
বর্তমান সময়ে ভ্রমণ পিপাসুদের কাছে সাম্পারেচার বেশ জনপ্রিয়। এখানকার খোলামেলা পরিবেশ ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে। এখানে থাকার জন্য বিভিন্ন ধরনের রুম রয়েছে যেমন কাপল, হানিমুন, ফ্যামিলি, গ্রুপ। সূর্যোদয়, সূর্যাস্ত, পাহাড় ও মেঘের সৌন্দর্য উপভোগ করতে পারেন একই জায়গা থেকে। এখানে বিভিন্ন দামের রুম রয়েছে। এখানে থাকতে হলে আপনাকে জনপ্রতিক গুনতে হবে ২৫০০ থেকে ৪৫০০ টাকা।
মোবাইল - 01849-889055, 01835-538083, 01613-269005
সাজেকের সৌন্দর্য উপভোগের ক্ষেত্রে ভ্রমণকারীদের কাছে পাখির বাসা রিসোর্ট বেশ পছন্দের। এখান থেকেও মেঘ, পাহাড় সূর্যাস্ত এবং সূর্যোদয় একসঙ্গে উপভোগ করা যায়। এখানে থাকতে হলে আপনাকে জন প্রতি গুনতে হবে ৪৫০০ থেকে ৫০০০ হাজার টাকা। এক রুমে চারজনের বেশি থাকতে হলে অতিরিক্ত জন প্রতি ৫০০ টাকা দিতে হবে।
মোবাইল - 01870-789801, 01870-789802
ছায়ানীড় ইকো রিসোর্ট সাজেকের বেশ জনপ্রিয় একটি রিসোর্ট। এখান থেকে সূর্যাস্তের দারুন ভিউ পাওয়া যায়। সাজেক ভ্রমণে গেলে আপনি চাইলে ছায়ানীড় ইকো রিসোর্টে থাকতে পারেন। এখানে থাকার জন্য আপনাকে জনপ্রতি গুনতে হবে ৩০০০ থেকে ৩৫০০ টাকা।
মোবাইল - ০১৮৮১-১৬৪৮৬৪
অবকাশ ইকোটেজ হলো তিন তলা বিশিষ্ট একটি কটেজ যেখানে নিচ তলার ভাড়া কম এবং দোতালা ও তিন তলার ভাড়া একটু বেশি। নিচ তলায় রুমপ্রতি ২৫০০ টাকা এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় রুমপ্রতি ৩০০০ হাজার টাকা। এক রুমে চারজন থাকার ব্যবস্থা রয়েছে।
মোবাইল - 01844-172492
আপনার বাজেট যদি অল্প থাকে তাহলে মেঘ বিলাস রিসোর্ট হতে পারে আপনার জন্য সুন্দর একটি রিসোর্ট।এখানে অল্প খরচে থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে থাকতে হলে আপনাকে জনপ্রতি বলতে হবে ২৫০০ থেকে ৩০০০ টাকা।
মোবাইল - 0186-910400
ছয়টি রুম বিশিষ্ট এই রিসোর্টে থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রতিটি রুমে দুইটি করে বেড রয়েছে যেখানে চারজন থাকা যাবে। এখানে থাকতে হলে রুম ভাড়া ৩০০০ টাকা দিতে হবে।
মোবাইল - 01611-080962
এটি একটি বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট হিসেবে বেশ জনপ্রিয়। আপনার বাজার যদি অল্প হয়ে থাকে তাহলে অল্প বাজেটের মধ্যে এখানে থাকার জন্য সুব্যবস্থা রয়েছে। ৫ রুমের এই রিসোর্টে থাকার জন্য আপনাকে গুনতে হবে ২০০০ থেকে ২৫০০ টাকা।
মোবাইল - 0187-599678
সবচেয়ে পুরাতন রিসোর্ট গুলোর মধ্যে আলো রিসোর্ট অন্যতম। আপনি যদি সাজেকের প্রথম কটেজে থাকতে চান তাহলে এটি সাজেকের সেই প্রথম কটেজ। অল্প খরচের মধ্যে থাকার জন্য এটি একটি ভালো কটেজ। এখানে থাকতে হলে আপনাকে গুনতে হবে প্রতি রাতের জন্য ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকা।
মোবাইল - 01841-000645
রুন্ময় রিসোর্ট সাজেকের একটি অন্যতম নিরাপদ রিসোর্ট। এটি পরিচালিত হয় বর্ডার গার্ড বাংলাদেশ দারা। পাঁচটি রুম বিশিষ্ট এই রিসোর্ট এর প্রতিটি রুমে দুজন করে থাকার ব্যবস্থা রয়েছে। তবে যদি ৬০০ টাকা বেশি দেওয়া হয় তাহলে অতিরিক্ত বেডের ব্যবস্থা করে দেয়। এখানে থাকতে হলে আপনাকে গুনতে হবে ৪৪৫০ টাকা থেকে ৪৯৫০ টাকা।
যোগাযোগের জন্য নিচের মোবাইল নাম্বারটি ব্যবহার করতে পারেন
মোবাইল - 01865-47688
সাজেকের রিসোর্ট ভাড়া সম্পর্কে কিছু কথা
সাজেকের রিসোর্ট ভাড়া সম্পর্কে কিছু কথা জানা প্রয়োজন। এখানে সিজন অনুযায়ী রিসোর্ট ভাড়া কম বা বেশি হতে পারে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে পিক সিজন ধরা হয়। এ সময় বেশি মানুষ ঘুরতে আসে এখানে যার ফলে এই সময় রিসোর্ট ভাড়া গুলো তুলনামূলকভাবে বেশি থাকে। এছাড়াও ছুটির দিনগুলোতে যেমন ঈদ এর ছুটি ও অন্যান্য ছুটির দিনগুলোতে ভিড় বেশি থাকায় রিসেট ভাড়া তুলনামূলকভাবে বেঁচে থাকে।
এজন্য যদি আপনি কিছুটা খরচ বাচাতে চান তাহলে ছুটির দিনগুলোতে না যাওয়াই ভালো। সাজেকে থাকার মত বিভিন্ন দামের রিসোর্ট ও কটেজ রয়েছে। আপনি যাতে আপনার বাজেটে এবং পছন্দ অনুযায়ী সেরা রিসোর্ট বা কটেজ বেছে নিতে পারেন সেজন্য আজকে আমরা সাজেকের সেরা ২৫ টি রিসোর্ট ও কটেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
সাজেকের হোটেল বুকিং পদ্ধতি
সাজেকের হোটেল বুকিং এর ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখা জরুরি, সাজেকে রিসোর্ট বুকিং এর ক্ষেত্রে আগে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে আপনার হোটেল বুকিং অনেক সহজ হয়ে যাবে, কেননা সাজেক ভাইয়ের তো বেশিরভাগ সময় অনেক ভিড় থাকার কারণে অনেক সময় রুম্পা অনেক কঠিন হয়ে পড়ে।
সেজন্য আপনি যদি যাওয়ার আগে তাদের সাথে মোবাইলে যোগাযোগ করে নেন তাহলে আপনার জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন যে কোন প্রকার বুকিং খরচ দেওয়ার পূর্বে ভালো করে যাচাই-বাছাই করে করে নেবেন।
সাজেক ভ্যালিতে ভ্রমণ খরচ।
সাজেক ভ্যালিতে খরচের ক্ষেত্রে খরচটা একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা গ্রুপ করে গেলে খরচ টা একটু কম হয়। বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এখানে রয়েছে জিপ এর ব্যবস্থা। কোথায় কোথায় যাবেন তার উপর নির্ভর করে জীব ভাড়া হতে পারে ৮ হাজার টাকা থেকে ১১ হাজার টাকা। একটা জিপে আপনারা চাইলে সর্বোচ্চ ১২ জন যেতে পারবেন। খাওয়ার খরচ হিসাব করতে গেলে প্রতিবেলা ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে হয়ে যাবে। আর বলে রাখা ভালো এখানে রবি এবং এয়ারটেল ছাড়া অন্য কোন ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না। খরচের মধ্যে আরও রয়েছে বিভিন্ন জায়গায় এন্ট্রি ফি আনুমানিক ১৫০ টাকা করে হতে পারে।
সাজেকে কিভাবে স্বল্প খরচে থাকতে পারবেন
সাজেকে ভ্রমণ খরচ একটু বেশি।তবে আপনি যদি গ্রুপ করে ঘুরতে যান তাহলে খরচ অনেকটা কমে আসবে। সাজেকে স্বল্প খরচে থাকার জন্য বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল রয়েছে। যেগুলোতে ১৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে থাকা যায়। তবে আপনি যদি আরো অল্প খরচে থাকতে চান তাহলে আদিবাসী ঘরগুলো হতে পারে আপনাদের জন্য বেস্ট চয়েজ। আদিবাসী ঘর গুলোতে ৫০০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে থাকা যায়।
তবে আপনি যদি পরিবার নিয়ে ঘুরতে যান তাহলে আদিবাসী ঘর গুলো আপনার জন্য বেস্ট চয়েস হবে না। পরিবার নিয়ে ঘুরতে গেলে ভালো মানের রিসোর্টগুলো চয়েজ করা আপনার জন্য উচিত হবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যেয়ে থাকেন তাহলে আদিবাসী ঘর গুলো আপনি চয়েস করতে পারেন। তাহলে আপনার খরচ অনেক কম হবে।
সাজেকের রিসোর্ট ভাড়া কত
সাজেকে বিভিন্ন ধরনের রিসোর্ট রয়েছে যাদের ভাড়াও বিভিন্ন রকম। ১৫০০ টাকা থেকে ১৫০০০ হাজারের মধ্যে থাকার জন্য আপনি আপনার পছন্দ মত রুম পেয়ে যাবেন। এখানে থাকার সুযোগ সুবিধা এবং ভিউ পয়েন্ট এর উপরে ভিত্তি করে রিসোর্ট গুলোর রুম ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে।
উপরে সাজেকের সেরা ২৫ টি রিসোর্ট ও কটেজের ভাড়া, অবস্থান ও যোগাযোগের নাম্বার সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেখান থেকে আপনি আপনার পছন্দের রিসোর্ট বা কটেজ বেছে নিতে পারেন। সাজেক ভ্রমণ আরও সহজ করে তোলার উদ্দেশ্যে মূলত আমাদের এই পোস্টটি করা হলো।
ঢাকা টু সাজেক ট্রেন ভাড়া
সরাসরি ঢাকা থেকে সাজেক যাওয়ার কোন ট্রেন না থাকায় আপনাকে প্রথমে ফেনী অথবা চট্টগ্রাম যেতে হবে। তারপর ফেনি বা চট্টগ্রাম থেকে বাসে করে আপনাকে খাগড়াছড়ি যেতে হবে। তারপর খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য জিপ গাড়ি বা চাঁদের গাড়ির ব্যবস্থা রয়েছে সেগুলো ভাড়া করে আপনি সাজেক যেতে পারবেন।
ঢাকা থেকে ফেনী অথবা চট্টগ্রাম ট্রেন ভাড়াঃ ৩৫০ থেকে ৪০০ টাকার মধ্যে শোভন চেয়ার, ৬৬০ টাকা থেকে ৭৫০ টাকার মধ্যে স্নিগ্ধা (এসি চেয়ার), এবং এসি কেবিল ৯০০ থেকে ১২০০ টাকার মধ্যে।
ফেনী বা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি বাস ভাড়াঃ চট্টগ্রাম বা ফেনী থেকে জন প্রতি বাস ভাড়া ৪৫০ থেকে ৭০০ টাকা হয়ে থাকে।
খাগড়াছড়ি থেকে সাজেকঃ সাজের যাওয়ার জন্য খাগড়াছড়ি থেকে ওখানকার চাঁদের গাড়ি অথবা জিপ গাড়ি ভাড়া করতে হবে আপনাকে। আরে চাঁদের গাড়ি বা চিফ গাড়ির ভাড়া ৮০০০ থেকে ১১০০০ টাকার মধ্যে হয়ে থাকে।
সাজেক ভ্যালিতে কখন ঘুরতে যাবেন
সাজেক ভ্যালিতে মূলত সারা বছরই ঘুরতে যাওয়া যায়। তবে জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে ঘুরতে গেলে মেঘের সৌন্দর্য আরো বেশি উপভোগ করা যায়। কারণ এই সময় আকাশে মেঘের খেলা অনেক বেশি থাকে। এছাড়া ছুটির দিনগুলোতে অনেক বেশি ভিড় থাকায় রিসোর্ট এর রুম ভাড়া একটু বেশি থাকে এজন্য খরচ যদি কমাতে চান তাহলে ছুটির দিনগুলো এড়িয়ে যাওয়া ভালো।
সতর্কতা
এখানে সাজেকের সেরা ২৫ টি রিসোর্ট এর ভাড়া এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে। যার মধ্যে সাজেককে ঘুরতে যাওয়ার বিভিন্ন খরচ সম্পর্কে তুলে ধরা হয়েছে। বলে রাখা ভালো যে সময়ের সাথে সাথে এই খরচ গুলো পরিবর্তন হতে পারে। এখানে বর্তমান সময়ের খরচ সম্পর্কে বলা হয়েছে। উক্ত আলোচনায় বিভিন্ন রিসোর্টে যোগাযোগের জন্য বিভিন্ন নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বারগুলোতে যে কোন প্রকার আর্থিক লেনদেনের পূর্বে ভালো করে যাচাই-বাছাই করে নেবেন। কেননা কোন প্রকার ক্ষতির সম্মুখীন হলে নতুন ভুবন কোনরকম দায়ী থাকবে না।
শেষ কথা
আজকে এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনার সাজেক ভ্রমণকে আরো সহজ করার উদ্দেশ্যে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য প্রদান করার চেষ্টা করেছি। আমাদের এই লেখাটি তখনই সার্থক হবে যখন আপনি এই লেখা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আপনাদের ভ্রমণকে সহজ করার জন্য নতুন ভুবন সব সময় আপনাদের পাশে আছে। আমরা আশা করব এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। এরকম প্রয়োজনীয় তথ্যমূলক আর্টিকেল পেতে নতুন ভুবন ওয়েবসাইট ভিজিট করতে থাকুন। আমাদের পুরো আর্টিকেলটি সময় নিয়ে পড়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url