পাথরকুচি পাতার ক্ষতিকর দিক সম্পর্কে জেনে নিন

পাথরকুচি পাতার ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করায় আজকের আর্টিকেলের প্রধান উদ্দেশ্য। পাথরকুচি মূলত একটি ঔষধি গাছ।  ভেষজ চিকিৎসায় পাথরকুচি পাতা বহুল ব্যবহৃত একটি উপাদান।  আমরা সবাই কমবেশি পাথরকুচি পাতার গুণাগুণ সম্পর্কে জানি।

পাথরকুচি-পাতার-ক্ষতিকর-দিক

পাথরকুচি পাতা ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মানা প্রয়োজন। পাথরকুচি পাতা ব্যবহারের ক্ষেত্রে সঠিকভাবে না জেনে ব্যবহারের ফলে অনেক সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাই পাথরকুচি পাতা ব্যবহারের পূর্বে পাথরকুচি পাতা ব্যবহার সম্পর্কে সঠিকভাবে জানা জরুরী।

পেজ সূচিপত্রঃ পাথরকুচি পাতার ক্ষতিকর দিক

পাথরকুচি পাতার ক্ষতিকর দিক 

যেহেতু এখানে আমরা পাথর কিছু পাতার ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করব। তার আগে আপনাদের পাথরকুচি পাতা সম্পর্কে কিছু কথা বলা জরুরী। পাথরকুচি গাছ মূলত একটি ঔষধি গাছ যার রয়েছে নানান ধরনের ঔষধি গুনাগুন। পাথরকুচি গাছের বিভিন্ন অংশ ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তবে অনেক সময় কারো কারো ক্ষেত্রে পাথরকুচি পাতা ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়।  যার মূল কারণ হলো পাথরকুচি পাতা ব্যবহারের সঠিক নিয়ম না জানা। তাই পাথরকুচি পাতা ব্যবহারের পূর্বে আমাদের পাথরকুচি পাতার ক্ষতিকর দিক সম্পর্কে জানা জরুরি। 

অনেক সময় পাথরকুচি পাতা ব্যবহারের ফলে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যার ফলে আমাদের নানান রকম জটিলতার সম্মুখীন হতে হয় যা পরবর্তীতে আমাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এই ভোগান্তির মূল কারণ হলো  পাথরকুচি পাতা ব্যবহারের সঠিক মাত্রা সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা না থাকা। তাই পাথরকুচি পাতার রস খাওয়া বা ত্বকে ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো।  

মাত্রা অতিরিক্ত ব্যবহার ঃ

যে কোন জিনিস মাত্রা অতিরিক্ত ব্যবহার করলে তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, এক্ষেত্রে পাথরকুচির পাতাও ব্যতিক্রম নয়। পাথরকুচি পাতা মূলত একটি ঔষধে গাছ হওয়ার পরেও কখনো কখনো মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে এটি ক্ষতির কারণ হতে পারে।  কোন কিছুর মাত্রা অতিরিক্ত ব্যবহার করা উচিত নয় 

খাবারে অরুচি ঃ

খাবারে অরুচি ও বমি বমি ভাব হওয়া দীর্ঘদিন পাথরকুচি পাতার রস সেবন এবং মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফল হতে পারে।  খাবারে অরুচি ভাত থেকে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। দীর্ঘদিন পাথরকুচি পাতার রস সেবন করলে খাবারে অরুচি এবং বমি বমি ভাব হয়ে থাকে বলে ডাক্তাররা মনে করেন। 

অন্যান্য ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া ঃ

অন্যান্য ওষুধ চলাকালীন সময়ে পাথরকুচি পাতার রস গ্রহণ থেকে বিরত থাকুন, কেননা এটি অন্যান্য ওষুধের কার্যকারিতা হ্রাস করতে পারে। তাছাড়া বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে।  এটি পাথরকুচি পাতার ক্ষতিকর দিকগুলোর মধ্যে অন্যতম একটি দিক।

বাচ্চাদের ক্ষেত্রে সতর্কতা ঃ

বাচ্চাদের ক্ষেত্রে পাথরকুচি পাতা ব্যবহারে সতর্ক থাকুন বাচ্চারা অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে।  অনেকেই বাচ্চাদের ঠান্ডা সর্দি জনিত সমস্যায় পাথরকুচি পাতা  ব্যবহার করে থাকেন। বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ব্যতীত পাথরকুচি পাতার ব্যবহার উচিত নয়

যাদের ত্বকে সমস্যা রয়েছে ঃ

পাথরকুচি পাতার ক্ষতিকর দিক বলতে গেলে এই বিষয়টি বলা আবশ্যক।  রূপচর্চায় পাথরকুচি পাতার ব্যবহার প্রচলিত রয়েছে কিন্তু অনেকের ত্বক অত্যান্ত  সংবেদনশীল হয়ে থাকে, তারা যদি ত্বকের কন্ডিশন না বুঝে পাথরকুচি পাতার ব্যবহার করে তাহলে সমস্যা হতে পারে।  এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন। 

গর্ভাবস্থায় পাথরকুচি পাতা খেলে কি হয়

গর্ভাবস্থায় পাথরকুচি পাতা খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কেননা এ সময় শরীরে নানান ধরনের জটিলতা দেখা দিতে পারে। কোন জিনিসের পার্শ্বপ্রতিকরা কেমন হতে পারে সে সম্পর্কে আমাদের ধারণা নেই আবার সবার শারীরিক অবস্থা ও একরকম নয় এজন্য ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় পাথরকুচি পাতার রস সেবন উচিত নয়। গর্ভাবস্থায় পাথরকুচি পাতার রস সেবনের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।  

আরো পড়ুনঃ খালি পেটে পাথরকুচি পাতা খেলে কি হয় 

পাথরকুচি পাতার রস খেলে কি হয়

যাদের পেটের সমস্যা রয়েছে যেমন রক্ত আমাশয় আলসার গ্যাস্ট্রিক কিডনি সমস্যা মূত্রনালীর সমস্যা তাদের ক্ষেত্রে পাথরকুচি পাতার রস খুবই উপকারী। খালি পেটে পাথরকুচি পাতার রস খেলে এসব সমস্যায় উপকার পাওয়া যায়। এছাড়া জন্ডিস নিরাময়ে পাথরকুচি পাতার রস বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও শিশুদের ঠান্ডা লাগা নিজের রোগ এবং পেট ফাঁপা সমস্যায় অনেক আগে থেকে পাথরকুচি পাতার ব্যবহার চলে আসছে।

তবে একটা কথা বলে রাখা ভালো যে টানা দুই সপ্তাহের বেশি নিয়মিত পাথরকুচি পাতার রস খাওয়া উচিত নয়। এক্ষেত্রে একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেয়া ভালো।

এলার্জির সমস্যায় পাথরকুচির পাতা

যাদের এলার্জির সমস্যা রয়েছে তাদের জন্য  পাথরকুচির পাতা ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।  অনেক সময় পাথরকুচির পাতার রস সেবন বা ত্বকে ব্যবহারের ফলে এলার্জির সমস্যা দেখা দিতে পারে।  এজন্য এলার্জিজনিত সমস্যা থাকলে পাথরকুচির পাতা ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন।

পাথরকুচি-পাতার-ক্ষতিকর-দিক


খালি পেটে পাথরকুচি পাতা খেলে কি হয় 

খালি পেটে পাথরকুচি পাতা খাওয়ার অনেকগুলো উপকারী দিক রয়েছে।  সকালে খালি পেটে পাথরকুচি পাতার রস খেলে পাচন প্রক্রিয়া শক্তিশালী হয়, গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়।  এছাড়াও কিডনির পাথর জনিত সমস্যায় পাথরকুচি পাতার রস বিশেষ উপকারি।নিয়মিত খালি পেটে পাথরকুচি পাতার রস খেলে এটি কিডনির পাথর গলিয়ে ফেলছে বিশেষ ভূমিকা পালন।  করে।  কিডনির পাথর জনিত চিকিৎসায় পাথরকুচির ব্যবহার আদিকাল থেকে চলে আসছে 

খালি পেটে পাথরকুচি পাতার রস খাওয়ার কিছু ক্ষতিকর দিক রয়েছে,  যেমন আপনি যদি খালি পেটে অধিক পরিমাণে পাথরকুচি পাতার রস খান তাহলে পাচন প্রক্রিয়া ব্যাহত হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। এলার্জিজনিত সমস্যা বেড়ে যাওয়ার সহ বমি বমি ভাব হতে পারে।  

পাথরকুচি পাতার ব্যবহার

পাথরকুচি পাতার ক্ষতিকর দিক নেই বললেই চলে।  মূলত পাথরকুচি পাতা একটি নিরাপদ ভেষজ উদ্ভিদ। পাথরকুচি পাতা ব্যবহারে ক্ষতির সম্ভাবনা কম থাকলেও অনেক সময় অধিক পরিমাণে পাথরকুচি পাতার রস সেবনে ক্ষতি হতে পারে। কিডনি, লিভার এবং মূত্রাশয়ের জটিল সমস্যা থাকলে এবং গর্ভবতী মহিলারা ও দুগ্ধদানকারী  মায়েদের পাথরকুচি পাতার রস সেবন বা ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত । 

কোন সমস্যায় পাথরকুচি পাতার ব্যবহার কেমন এবং কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে পাথরকুচি পাতা ব্যবহারের পূর্বে সেই সম্পর্কে সঠিকভাবে জানা জরুরী। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে পাথরকুচি পাতা ব্যবহারের পূর্বে একজন আয়ুর্বেদিক চিকিৎসকের  পরামর্শ নিন।

পাথরকুচি পাতা দিয়ে রূপচর্চা 

রূপচর্চায় পাথরকুচি পাতা বেশ উপকারী। ব্রণ, মেছতা ও ত্বকের কালো দাগ দূর করতে পাথরকুচি পাতার ব্যবহার অনেক আগে থেকে চলে আসছে। যাদের ত্বকে ব্রণ মেছতা বা কালো দাগ জনিত সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত পাথরকুচি পাতার পেস্ট বানিয়ে ত্বকে ব্যবহার করেন তাহলে উপকৃত হবেন।  নিয়মিত ব্যবহারে করলে ত্বকের ব্রণ, মেছতা ও কালো দাগ জনিত সমস্যা চলে যাবে। 

এছাড়াও ত্বকের ফোড়া বা ফুসকুড়ি জনিত সমস্যায় পাথরকুচি পাতা বেশ উপকারী।  অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া হয় যাক খুব যন্ত্রণাদায়ক।  এ সময় পাথরকুচি পাতা তেতো করে ফোড়ায় লাগালে খুব দ্রুত সেরে যায়। ওকে ফুসকুড়ি জনিত সমস্যা থাকলে পাথরকুচি পাতার রস নিয়মিত ব্যবহার করলে তা খুব সহজে সেরে যায়। 

পাথরকুচি পাতার উপকারিতা 

পাথরকুচি একটি ঔষধি গাছ অনেক ভেষজ গুণ রয়েছে এই গাছটিতে।  ভেষজ চিকিৎসায় আদিকাল থেকে পাথরকুচি পাতার ব্যবহার চলে আসছে।  নিয়মিত খালি পেটে পাথরকুচি পাতার রস খেলে পেটের নানান রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে নিয়মিত পাথরকুচি পাতার রস খেলে ভালো হয়। তাছাড়া পাথরকুচি পাতা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। পাথরকুচি পাতার ক্ষতিকর দিক কিছুটা থাকলেও এটার অনেক উপকারী দিক রয়ে

পাথরকুচি-পাতার-ক্ষতিকর-দিক


পাথরকুচি পাতা কোথায় পাওয়া যায় 

শহর অঞ্চলে অনেক বাড়িতেই বাড়ির ছাদে টবের মধ্যে পাথরকুচি পাতার গাছ লাগিয়ে থাকে। যাদের হাতের কাছে পাথরকুচি পাতার গাছ নেই তারা চাইলেই এলাকার নার্সারি গুলো থেকে খুব সহজেই পাথরকুচি পাতার গাছ সংগ্রহ করতে পারেন। প্রতিটা নার্সারিতেই পাথরকুচি পাতার গাছ পাওয়া যায়। আর এই গাছের দামও খুব বেশি নয়। 

পাথরকুচি পাতা একটি খুব সহজলভ্য ভেষজ উদ্ভিদ। এটি গ্রাম বা শহরের যে কোন জায়গায় খুব সহজেই পাওয়া যায়। গ্রামের প্রায় প্রতিটা বাড়িতেই বাড়ির আশেপাশে বা উঠানের এক কোণে পাথরকুচি পাতার গাছ দেখা যায়। পাথরকুচি পাতার নানা রকম ভেষজ গুণ থাকার কারণে গ্রামের প্রায় প্রতিটা বাড়িতেই পাথরকুচি পাতার গাছ লাগিয়ে থাকে। 

শেষ কথা 

উপরের আলোচনা থেকে আমরা পাথরকুচি পাতার ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারি। এই আলোচনার শেষে বলা যায় যে পাথরকুচি পাতার যেমন উপকারী দিক রয়েছে তেমন পাথরকুচি পাতার ক্ষতিকর দিকও রয়েছে। তাই আমার পরামর্শ থাকবে পাথরকুচি পাতা ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের পরামর্শ ব্যতীত কোন কিছু ব্যবহার করা উচিত নয়। 

পাথরকুচি পাতার ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করাই ছিল আজকের আর্টিকেলের মূল উদ্দেশ্য। আপনাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য জানানোই নতুন ভবনের মূল উদ্দেশ্য। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি।  ধন্যবাদ 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url