মাইক্রো জব করে প্রতিদিন ইনকাম করার সহজ উপায়
মাইক্রো জব করে প্রতিদিন ইনকাম করার সহজ উপায় সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো। বর্তমান সময়ে বেকার যুবক যুবতীরা ঘরে বসে অনলাইনে আয়ের পথ খুঁজছেন।
মাইক্রো জব এমন একটা পদ্ধতি যেখানে বড় কোনো দক্ষতা বা বিনিয়োগ ছাড়াই ছোট ছোট কাজ করে প্রতিদিন কিছু টাকা আয় করা যায়। বেকার বসে না থেকে হাতে সময় থাকলে আপনিও মাইক্রো জব করে টাকা ইনকাম শুরু করতে পারেন
পেজ সূচিপত্রঃ মাইক্রো জব করে প্রতিদিন ইনকাম করার সহজ উপায়
- মাইক্রো জব করে প্রতিদিন ইনকাম করার সহজ উপায়
- মাইক্রো জব করার জন্য কোন কোন ওয়েবসাইট ভালো
- মোবাইল দিয়ে মাইক্রো জব করার নিয়ম
- মাইক্রো জব শুরু করতে কি কি লাগবে
- ডাটা এন্ট্রি কাজ করে আয়ের উপায়
- সার্ভে এবং রিভিউ করে আয়ের উপায়
- ক্যাপচা এন্ট্রি কাজ করে আয় করার পদ্ধতি
- মাইক্রো জব থেকে টাকা উত্তোলনের নিয়ম
- মাইক্রো জব করে কত টাকা আয় করা সম্ভব
- মাইক্রো জব করার সময় যেসব ভুল এড়িয়ে চলতে হবে
- সতর্কতা
- লেখকের মন্তব্য
মাইক্রো জব করে প্রতিদিন ইনকাম করার সহজ উপায়
মাইক্রো জব করে প্রতিদিন ইনকাম করার সহজ উপায় জানার আগে বুঝতে হবে এই কাজটা আসলে কেমন। শিক্ষার্থী, গৃহিণী বা বেকারদের মধ্যে এই পদ্ধতিটি দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কারণ এখানে বড় কোনো বিনিয়োগ বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। মোবাইল বা কম্পিউটার দিয়ে ইন্টারনেট সংযোগ থাকলেই এই কাজগুলো করা সম্ভব।
মাইক্রো জব মূলত কয়েক ধরনের কাজের সমষ্টি, যেমন ডাটা এন্ট্রি, ক্যাপচা পূরণ, সার্ভে সম্পন্ন করা, ছবি ট্যাগ করা এবং ছোট ছোট লেখার কাজ। মাইক্রো জব বাংলাদেশে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কারণ মোবাইল দিয়ে মাইক্রো জব করার সুযোগ থাকায় অনেকেই অবসর সময়ে এই কাজ করতে পারছেন। মাইক্রো জব করতে কোন প্রকার অগ্রিম টাকা বিনিয়োগ করতে হয় না
ফ্রি মাইক্রো জব করার সুযোগ থাকায় যে কেউ বিনা খরচে এই কাজ শুরু করতে পারেন। প্রথমে একটা নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপে একাউন্ট খুলে প্রোফাইল সম্পূর্ণ করতে হয়, তারপর পছন্দমতো কাজ বেছে কাজ শুরু করা যায়।কাজ শেষ হলে প্ল্যাটফর্ম যাচাই করে দেখে কাজ সঠিকভাবে হয়েছে কিনা, তারপরই টাকা একাউন্টে যুক্ত হয়।
নতুনদের জন্য সহজ কাজ থেকে শুরু করাই সবচেয়ে ভালো পথ। আয়ের পরিমাণ নির্ভর করে দক্ষতা, সময় এবং পরিশ্রমের উপর। যারা প্রতিদিন নিয়মিত কাজ করেন তারা ধীরে ধীরে ভালো পরিমাণ আয় করতে পারেন। তবে এই পদ্ধতিতে দ্রুত বড় অংকের টাকা আয়ের আশা না করাই ভালো। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোনোই বুদ্ধিমানের কাজ। সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া এবং নিয়মিত কাজ করলে এই পদ্ধতি একটা স্থায়ী আয়ের উৎস হতে পারে।
আরো পড়ুনঃ
ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়
মাইক্রো জব করার জন্য কোন কোন ওয়েবসাইট ভালো
বিশ্বব্যাপী মাইক্রো জবের জন্য বেশ কিছু পরিচিত ওয়েবসাইট রয়েছে যেমন Clickworker, Amazon Mechanical Turk এবং Microworkers। মাইক্রো জব সাইট হিসেবে এই প্ল্যাটফর্মগুলো বেশ জনপ্রিয়। এই প্লাটফর্ম গুলোতে ডাটা এন্ট্রি, কনটেন্ট মডারেশন এবং সার্ভে পূরণের মতো বিভিন্ন কাজ পাওয়া যায়। প্রতিটা প্ল্যাটফর্মের নিজস্ব নিয়মকানুন আছে, তাই কাজ শুরু করার আগে সেগুলো পড়ে নেওয়া দরকার।
আমি নিজে স্টুডেন্ট থাকা অবস্থায় মাইক্রো জব করতাম। বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য কিছু সাইটে প্রথমদিকে কাজ পাওয়া কঠিন মনে হতে পারে কারণ অনেক ওয়েবসাইট নির্দিষ্ট দেশের মানুষদের জন্য বেশি কাজ রাখে। তবে ধৈর্য ধরে প্রোফাইল সম্পূর্ণ করলে এবং রিভিউ ভালো রাখলে ধীরে ধীরে বেশি কাজ পাওয়া সম্ভব হয়। নতুন ব্যবহারকারীদের জন্য একসাথে অনেক ওয়েবসাইটে একাউন্ট খুলে চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ।
মোবাইল দিয়ে মাইক্রো জব করার নিয়ম
আজকাল অনেক প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ চালু করেছে যার মাধ্যমে মোবাইল দিয়ে মাইক্রো জব করা যায়। শুধু একটা স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলেই এসব অ্যাপে কাজ করা যায়। যাদের আলাদা কম্পিউটার নেই তাদের জন্য এই সুবিধাটি অনেক বেশি কার্যকর।
মোবাইল অ্যাপ থেকে কাজ করার সুযোগ দেয় এমন কিছু পরিচিত প্ল্যাটফর্মের মধ্যে আছে Appen, Field Agent এবং Streetbees। এই অ্যাপগুলোতে ছোট ছোট সার্ভে পূরণ, ছবি তোলা বা তথ্য যাচাইয়ের মতো কাজ পাওয়া যায়। এছাড়া Microworkers এবং Clickworker এর নিজস্ব মোবাইল ভার্সনও রয়েছে যেখান থেকে সরাসরি কাজ দেখে আবেদন করা যায়। ক্যাপচা এন্ট্রির জন্য 2Captcha এর মোবাইল ব্রাউজার ভার্সন ব্যবহার করেও কাজ করা সম্ভব।
মোবাইলে কাজ করার সময় কয়েকটা বিষয় খেয়াল রাখা ভালো, যেমন ইন্টারনেট সংযোগ স্থিতিশীল রাখা এবং অ্যাপের নোটিফিকেশন চালু রাখা যাতে নতুন কাজ এলেই জানা যায়। অনেকে অফিস বা পড়াশোনার ফাঁকে অবসর সময়ে মোবাইল দিয়ে এই কাজ করে বাড়তি আয় করছেন, যা দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।
মাইক্রো জব শুরু করতে কি কি লাগবে
মাইক্রো জব শুরু করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটা স্থিতিশীল ইন্টারনেট সংযোগ এবং একটা স্মার্টফোন বা কম্পিউটার। এছাড়া একটা সচল ইমেইল এবং কিছু ক্ষেত্রে একটা পেমেন্ট মেথড যেমন Payoneer বা PayPal থাকাও জরুরি। কিছু ওয়েবসাইটে কাজের জন্য আলাদা স্কিল প্রয়োজন হয় না, শুধু সাধারণ বোঝাশোনা দিয়েই কাজ করা যায়।
এছাড়া সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হল কাজের প্রতি ধৈর্য এবং মনোযোগ। শুরুতে অনেকেই দেখেন কাজের পরিমাণ কম বা সময় বেশি লাগে, তখন হতাশ হয়ে কাজ ছেড়ে দেন। কিন্তু বাস্তবে দেখা গেছে যারা নিয়মিতভাবে কয়েক সপ্তাহ লেগে থাকেন তারাই পরে ভালো পরিমাণ আয় করতে শুরু করেন।
আরো পড়ুনঃ ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়
ডাটা এন্ট্রি কাজ করে আয়ের উপায়
ডাটা এন্ট্রি হলো মাইক্রো জব এর কাজের মধ্যে সবচেয়ে পরিচিত এবং সহজ একটা কাজ। আমি যখন প্রথম মাইক্রো জব করা শুরু করি তখন প্রথমে ডাটা এন্ট্রির কাজ দিয়ে শুরু করেছিলাম। এই কাজে সাধারণত কোনো তথ্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায় টাইপ করে স্থানান্তর করতে হয়। যেমন কোনো এক্সেল শিটে নাম, ঠিকানা বা ফোন নাম্বার সঠিকভাবে বসানো। এই কাজে বিশেষ কোনো দক্ষতা প্রয়োজন হয় না।
ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায় এমন কিছু পরিচিত প্ল্যাটফর্মের মধ্যে আছে Clickworker এবং Amazon Mechanical Turk, যেখানে ছোট ছোট টেক্সট ও ফর্ম রিলেটেড কাজ পাওয়া যায়। এছাড়া Microworkers এ সহজ ডাটা এন্ট্রি ও ফর্ম পূরণের কাজ নিয়মিত পাওয়া যায়। যারা একটু বড় পরিসরে কাজ করতে চান তারা Fiverr বা Upwork এ গিগ খুলে বা প্রজেক্টে আবেদন করে ক্লায়েন্টদের কাছ থেকে সরাসরি ডাটা এন্ট্রি কাজ নিতে পারেন। Freelancer.com এখানেও নিয়মিত এই ধরনের কাজ পোস্ট হতে দেখা যায়।
অনেকে শুরুতে ছোট ছোট ডাটা এন্ট্রি প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেন এবং রিভিউ ভালো হলে পরে বড় প্রজেক্ট পাওয়া সহজ হয়ে যায়। এই কাজের সুবিধা হলো সময়ের কোনো বাঁধাধরা নিয়ম নেই, তাই চাকরি বা পড়াশোনার পাশাপাশিও করা সম্ভব। নিয়মিতভাবে কাজ করলে মাস শেষে একটা মোটামুটি ভালো পরিমাণ আয় হাতে আসতে পারে।
সার্ভে এবং রিভিউ করে আয়ের উপায়
মাইক্রো জব করে প্রতিদিন ইনকাম করার সহজ উপায় গুলোর মধ্যে একটি হল সার্ভে এবং রিভিউ করে ইনকাম করা। বিভিন্ন কোম্পানি তাদের পণ্য বা সেবা সম্পর্কে মানুষের মতামত জানতে চায়, এজন্য তারা অনলাইনে সার্ভে আয়োজন করে। এই সার্ভেগুলোতে অংশ নিয়ে নিজের মতামত দিয়ে কিছু পরিমাণ টাকা আয় করা সম্ভব। Swagbucks বা Toluna এর মতো ওয়েবসাইটে নিয়মিত সার্ভে পাওয়া যায় যেগুলো পূরণ করলে পয়েন্ট বা টাকা জমা হয়।
প্রোডাক্ট রিভিউ লেখার কাজও এই ক্যাটাগরিতে পড়ে। কোনো অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে তার সম্পর্কে সততার সাথে রিভিউ লিখলে প্রতিটা রিভিউয়ের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া যায়। তবে কাজ শুরুর আগে ওয়েবসাইটের রিভিউ এবং ব্যবহারকারীদের মতামত দেখে নেওয়া উচিত।
ক্যাপচা এন্ট্রি কাজ করে আয় করার পদ্ধতি
মাইক্রো জব করে প্রতিদিন ইনকাম করার সহজ উপায় গুলোর মধ্যে ক্যাপচা এন্ট্রির কাজ অন্যতম। ক্যাপচা এন্ট্রি হলো এমন একটা কাজ যেখানে স্ক্রিনে দেখানো ছবি বা লেখা পড়ে সেটা টাইপ করতে হয়। এই কাজ অনেক সহজ এবং কম দক্ষতার মানুষও এটা করতে পারেন। 2Captcha বা Kolotibablo এর মতো ওয়েবসাইটে এই ধরনের কাজ পাওয়া যায়, যেখানে প্রতিটা ক্যাপচা সঠিকভাবে পূরণ করলে একটা ছোট পরিমাণ অর্থ যুক্ত হয়।
এই কাজে আয় তুলনামূলক কম হলেও যারা প্রতিদিন কয়েক ঘণ্টা সময় দিতে পারেন তাদের জন্য এটা একটা ভালো বিকল্প হতে পারে। অনেক ব্যবহারকারী এই কাজটাকে মূল আয়ের পাশাপাশি বাড়তি আয়ের উৎস হিসেবে ব্যবহার করেন, যা মাস শেষে কিছু বাড়তি টাকা যুক্ত করে দেয়। আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছে যারা শুধুমাত্র মাইক্রো জব করে মাস শেষে ভালো অংকের টাকা ইনকাম করেন।
মাইক্রো জব থেকে টাকা উত্তোলনের নিয়ম
মাইক্রো জব করে আয় করা টাকা সাধারণত নির্দিষ্ট কিছু মাধ্যমে উত্তোলন করা যায়। অনেক ওয়েবসাইট PayPal বা Payoneer এর মাধ্যমে টাকা প্রদান করে, আবার কিছু প্ল্যাটফর্ম সরাসরি ব্যাংক ট্রান্সফারের সুযোগও দেয়। বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য Payoneer একাউন্ট খোলা থাকলে টাকা সহজে নিজের ব্যাংক একাউন্টে আনা যায়।
টাকা উত্তোলনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সর্বনিম্ন পরিমাণ আয় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়, এই নিয়ম প্রায় সব ওয়েবসাইটেই থাকে। তাই শুরুতে দ্রুত টাকা হাতে পাওয়ার আশা না করে কিছুদিন নিয়মিত কাজ করে যেতে হবে। একবার সিস্টেমটা ভালোভাবে বুঝে গেলে পরবর্তীতে টাকা উত্তোলন করা অনেক সহজ হয়ে যায়।
মাইক্রো জব করে কত টাকা আয় করা সম্ভব
মাইক্রো জব করে কত টাকা আয় করা সম্ভব এই প্রশ্নের উত্তর নির্ভর করে কতটা সময় এবং পরিশ্রম দেওয়া হচ্ছে তার উপর। যারা প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা সময় দিতে পারেন তারা মাস শেষে তিন থেকে পাঁচ হাজার টাকার মতো আয় করতে পারেন। কেউ কেউ আরও বেশি সময় দিয়ে কাজ করেন ফলে তাদের ইনকামও বেশি হয়।
শুরুতে আয়ের পরিমাণ কম মনে হলেও এটাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে দেখলে আস্তে আস্তে ভালো কিছু করা সম্ভব। ধীরে ধীরে একাধিক প্ল্যাটফর্মে কাজ করার মাধ্যমে এবং রিভিউ ভালো রাখার মাধ্যমে আয়ের পরিমাণ বাড়ানো সম্ভব হয়। অনেকেই শুরুতে অল্প আয় দিয়ে শুরু করে পরে এটাকে নিজের মূল আয়ের উৎস বানিয়ে নিয়েছেন।
মাইক্রো জব করার সময় যেসব ভুল এড়িয়ে চলতে হবে
মাইক্রো জব করে প্রতিদিন ইনকাম করার সহজ উপায় খুঁজতে গিয়ে অনেকে কিছু সাধারণ ভুল করেন। সবচেয়ে বড় ভুল হলো একসাথে অনেক কাজ নিয়ে কোনোটাই ঠিকমতো সম্পন্ন না করা। এতে রিভিউ খারাপ হয়ে যায় এবং পরবর্তীতে নতুন কাজ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি একসঙ্গে অনেক কাজ করার থেকে অল্প কাজ নিয়ে সেই কাজগুলো সুন্দর ও সঠিকভাবে করলে সেটাই বেশি লাভজনক হয়।
আরেকটা ভুল হলো না জেনে যে কোনো ওয়েবসাইটে কাজ শুরু করে দেওয়া। এতে অনেক সময় এবং পরিশ্রম দুটোই নষ্ট হয়। কাজ শুরুর আগে ওয়েবসাইট সম্পর্কে অন্যদের অভিজ্ঞতা পড়ে নেওয়া এবং রিভিউ দেখে নেওয়া উচিত। এছাড়া নিজের ব্যক্তিগত তথ্য বা ব্যাংক তথ্য যেকোনো জায়গায় শেয়ার না করার ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
সতর্কতা
মাইক্রো জব করার সময় কিছু বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। বাজারে এমন অনেক ওয়েবসাইট আছে যারা প্রথমে কাজ করিয়ে নিয়ে পরে টাকা দেয় না বা টাকা দেওয়ার নাম করে তথ্য চুরি করে। এ ধরনের সাইটে কাজ শুরু করার আগে অন্য ব্যবহারকারীদের মতামত পড়ে নেওয়া এবং পরিচিত কোনো প্ল্যাটফর্মে শুরু করাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। আমি দেখেছি অনেকেই প্রতারিত হয়ে এ ধরনের মাইক্রোসফট করার থেকে সরে এসেছেন।
আরেকটা বিষয় মনে রাখতে হবে, কোনো ওয়েবসাইট যদি কাজের আগেই টাকা চায় তাহলে সেটা সাধারণত প্রতারণার লক্ষণ। বৈধ মাইক্রো জব প্ল্যাটফর্মে কখনোই কাজ করার আগে টাকা দিতে হয় না, বরং কাজ করার পরেই পারিশ্রমিক দেওয়া হয়। এই বিষয়টা মাথায় রেখে কাজ শুরু করলে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যায়।
আরো পড়ুনঃ ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়
লেখকের মন্তব্য
মাইক্রো জব করে প্রতিদিন ইনকাম করার সহজ উপায় সম্পর্কে আশা করি আপনাদের একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছি। বড় কোনো বিনিয়োগ বা দক্ষতা ছাড়াই এই পদ্ধতিতে কাজ শুরু করা সম্ভব, তবে সফল হতে হলে ধৈর্য এবং নিয়মিততা থাকাটা অত্যন্ত জরুরি। যারা সততার সাথে নিয়মিত কাজ করেন তারাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি লাভবান হন।
আমার দেখা অনেকেই শুরুতে এই কাজকে শুধু বাড়তি আয়ের উৎস হিসেবে নিয়েছিলেন, কিন্তু পরে নিয়মিত কাজ করতে করতে এটাই তাদের মূল আয়ের জায়গা হয়ে গিয়েছে। তাই হতাশ না হয়ে ছোট ছোট কাজ থেকে শুরু করুন এবং নিয়মিত লেগে থাকুন। সময়ের সাথে অভিজ্ঞতা বাড়বে এবং আয়ের পরিমাণও ধীরে ধীরে বাড়তে থাকবে।



অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url